সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

অবহিত করন সভা

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মঙ্গলবার (৬ই জানুয়ারী ২০২৬ ইং) বিকেলে উপজেলা প্রশাসন।সরাইল আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট ও অংশীজনদের সাথে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচন আচরণ বিধিমালা সম্পর্কে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মোঃ আবু বকর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া শাহ মোঃ আব্দুর রউফ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।উপজেলা নির্বাহী অফিসারের সঞ্চালনায় অবহিত করণ সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নৌশাদ মাহমুদ, সউক এমডি মমিন হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, কালীকচ্ছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছায়েদ হোসেন সহ আরও অনেকেই মতবিনিময় সভায় কথা বলেন। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ উল্লেখিত বিষয়ের উপর ব্যাপক আলোচনা করেন।

প্রধান অতিথি বলেন,গণভোট এবং পোস্টাল ভোট প্রদানে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে, ইমামগনের মাধ্যমে প্রতি শুক্রবারে জুমায় আলোচনা, ইউপি চেয়ারম্যানও মেম্বারগনের মাধ্যমে পাড়া মহল্লায় মতবিনিময়, এনজিও প্রতিষ্ঠান এবং উপজেলার সকল দপ্তরের অফিসাররা প্রচারের একাধিক পরিকল্পনা বাস্তবায়ন করার আহবান জানান।

উক্ত সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, এন জিও কর্মী, একাধিক সাংবাদিক সংগঠনের সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102