সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সরাইলে ভূমিদস্যূ জোরপূর্বক জমি দখলদারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জোরপূর্বক জমি দখলদারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা

মঙ্গলবার (৬ জানুয়ারী) সকালে সরাইল সাংবাদিক পরিষদে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোঃ ইসমাইল চৌধুরী ,তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের সাখাইতি গ্রামের মৃত সায়েব আলী চৌধুরীর ছেলে।

লিখিত বক্তব্যে মোঃ ইসমাইল চৌধুরী বলেন আমাদের পৈতৄক সম্পত্তি নিয়ে গত ১৫/৪/২০১৫ ইং সাল হইতে মামলা চলমান আছে যা এখনো নিষ্পত্তি হয়নি। কিন্তু দুঃখের বিষয় হল আমার চাচাতো ভাই গোলাপ চৌধুরী গংরা আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক আমাদের জমি দখল করে কাজ চালিয়ে যাচ্ছে। যা সম্পূর্ণ বেআইনি ও আইনের পরিপন্থী। আমি বাঁধা দিলে তারা আমাদের মারধর করতে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি মোঃ ইসমাইল চৌধুরী ও আমার ভাই ইউসুফ চৌধুরী আমরা উভয় সৌদি প্রবাসী। আমি বর্তমানে বাড়িতেই বসবাস করছি কিন্তু আমাদেরকে নিরীহ ভেবে ভূমিদস্যু গোলাপ চৌধুরী গংরা আমাদের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে। আমি কিছুদিন আগে দেশে ছুটিতে আসলে তাদের মিথ্যা মামলার হয়রানি শিকার হয়ে সৌদিতে আর যেতে পারিনি। যার কারনে আমি মারাত্মকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি।

তিনি আরোও বলেন আমাদের সম্পত্তি ও আমার নিরাপত্তা চেয়ে গত ১৮/১২/২০২৫ ইং, বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমা করি। যাহা এখন বিচারাধীন রয়েছে। আদালতে মামালাটি আমলে নিয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ কে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়। কিন্তু ভূমিদস্যু গোলাপ গংরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে বিল্ডিং এর কাজ চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে সরাইল থানাধীন পানিশ্বর ইউনিয়নের সাখাইতি মৌজার নিম্নোক্ত দাগ গুলো বিএস খতিয়ান- ৪৭৫, বিএস- ১৫৭৭, বিএস খতিয়ান নং-৭৮৮,বিএস দাগ- ১৫৮১, বিএস- ১৫৮২,এস এ খতিয়ান ৪৮৪, বিএস খতিয়ান ৮১২, বিএস খতিয়ান ৭৮৭, বিএস দাগ ১৫৮৪, বিএস দাগ ১৫৮৫ তুলে ধরে বলেন আমি মোঃ ইসমাইল চৌধুরী আপনাদের মাধ্যমে ভূমিদস্যূদের হাত থেকে বাঁচতে প্রশাসন সহ এলাকার মাণ্যগন্য ব্যক্তিবর্গসহ সকলের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102