শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাত্র আড়াই মাসে নতুন আলোয় রাজশাহী কেন্দ্রীয় কারাগার: বন্দিদের মুখে সিনিয়র জেল সুপার আল মামুনের প্রশংসা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, মালয়েশিয়া কলিং ভিসা ‘প্রতারণা বন্ধ না করলে প্রত্যেকের কপালে শনির দশা আছে’ —-প্রতিমন্ত্রী নুরুল হক পরিবর্তনের দাবি উঠলেই এ দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী বদলি ও পদায়নে স্বচ্ছতা-নিরপেক্ষতার নতুন দৃষ্টান্ত স্থাপন করল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ওমান ও বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন এবং যৌথ গবেষণা এগিয়ে নেয়ার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব —- জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণের সর্বশেষ অগ্রগতি নিয়ে তথ্য বর্ণনা করা হলো

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৪ জানুয়ারি ২০২৬

৩ জানুযারি ২০২৬ পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও প্রাথমিক স্তরের মোট পাঠ্যবইয়ের গড়ে ৮৪.৭৮ শতাংশ সরবরাহ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য যে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য সর্বমোট ৩০ কোটি ২ লাখ ৫৫ হাজার ১৫৪টি পাঠ্যপুস্তক মুদ্রণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলমান রয়েছে।

ইতিমধ্যেই প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের জন্য নির্ধারিত ৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৮৮০টি পাঠ্যপুস্তক শতভাগ মুদ্রণ শেষে মহান বিজয় দিবসের প্রাক্কালে দেশের সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে ১ জানুযারিতে প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫টি ভাষায় মুদ্রিত পুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হয়েছে। ইবতেদায়ি ও ব্রেইল পদ্ধতির পাঠ্যপুস্তক সরবরাহ কার্যক্রমও প্রায় শতভাগের কাছাকাছি পৌঁছেছে, যা দ্রুততম সময়ের মধ্যে পুরোপুরি সম্পন্ন হবে।

বর্তমানে মাধ্যমিক (৬ষ্ঠ-৯ম শ্রেণি) ও ইবতেদায়ি স্তরের ২১,৪৩,২৪,২৭৪টি পাঠ্যপুস্তকের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এই স্তরের ৮৮.৫০ শতাংশ বইয়ের মুদ্রণ এবং ৮১.৬০ শতাংশ বইয়ের প্রি-ডেলিভারি ইন্সপেকশন (PDI) সম্পন্ন হয়েছে। সরবরাহের ক্ষেত্রে এখন পর্যন্ত মোট ৭৮.৬৯ শতাংশ বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে ইবতেদায়ি স্তরের ৯৬.১৬%, ৯ম শ্রেণিতে ৮৭.৯৬%, ৬ষ্ঠ শ্রেণিতে ৮৫.৬১%, ৭ম শ্রেণিতে ৬৮.৬৯% এবং ৮ম শ্রেণির ৫৪.৭৬% সরবরাহ সম্পন্ন হয়েছে।

সকল শিক্ষার্থীদের নিকট পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন পৌঁছে দেয়ার জন্য এনসিটিবির ওয়েবসাইটে (www.nctb.gov.bd) সকল স্তরের সকল বই অর্থাৎ মোট ৬৪৭টি পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আপলোড করা হয়েছে। মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তির মেয়াদ ৩ ফেব্রুযারি পর্যন্ত থাকলেও, সঠিক পরিকল্পনা ও যথাযথ তদারকির মাধ্যমে বর্তমানে কাজের যে অগ্রগতি হয়েছে তাতে আগামী ১৫ জানুযারির মধ্যেই মাধ্যমিক ও কারিগরি স্তরের অবশিষ্ট সকল বই সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102