শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি —-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জুলাই এমন একটি মাস, যা এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবেনা, শিক্ষামন্ত্রী মানবিক আচরণের মাধ্যমে চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে — ভূমিমন্ত্রী শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই —-স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ডিএসসিসির ৭৫ টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ পালন ও ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা আশুলিয়ায় ওসির বিরুদ্ধে গুজবের অভিযোগ বিভ্রান্তিকর সংবাদ প্রচার রোধে ব্যবস্থা নেয়ার দাবি!

‘প্রতারণা বন্ধ না করলে প্রত্যেকের কপালে শনির দশা আছে’ —-প্রতিমন্ত্রী নুরুল হক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩০ জুলাই ২০২৬

অবৈধভাবে প্রতারণার চক্র হিসেবে যারা কাজ করছেন তাদের ভালো হয়ে যাওয়ার কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক। তিনি বলেন, প্রত্যেককে ডিবি পুলিশ বিভিন্ন এজেন্সি নজরদারি করছে। রেহাই পাওয়ার সুযোগ নাই। সুতরাং আপনারা যদি এখনও এগুলো বন্ধ না করেন তাহলে আপনাদের কপালে শনির দশা আছে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের (ওইপি) আওতায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা মডিউলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রসেস নিয়ে আমাদের আলোচনা চলছে যে কী প্রক্রিয়ায় এখানে লোক পাঠানো হবে। বিগত দিনের বিতর্কিত প্রক্রিয়া এড়িয়ে আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ায় কম খরচে আমাদের বাংলাদেশিদের যাতায়াতের একটা পথ তৈরি করতে চাই।  তার আগে দেখছি যে টাকা নেয়ার জন্য লাইন দেয়া, সিরিয়াল করা, এগুলো বিজ্ঞাপন চলছে। এটা তো স্পষ্টত অভিবাসী আইনের বিরুদ্ধে। কারণ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিজ্ঞাপন দেয়ার সুযোগ নেই।

দেশে প্রায় তিন হাজার রিক্রুটিং লাইসেন্সধারীর মধ্যে অধিকাংশই অনিয়মে জড়িত উল্লেখ করে তিনি বলেন, সঠিকভাবে নিয়ম মানলে চার-পাঁচশর বেশি লাইসেন্স টিকবে না। ভুয়া ও অনিয়মে জড়িত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কঠোর অবস্থান নেবে। পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে কোনো ধরনের ঘুষ বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়, বিএমইটি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ম্যাজিস্ট্রেট পদায়ন করা হবে যারা অভিযোগ বা সমস্যার তাৎক্ষণিক সমাধান করবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোঃ শাকিরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের কিছু ‘ফ্ল্যাগশিপ প্রোগ্রাম’ রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’। আজকে যেই অভিযোগ নিষ্পত্তির ব্যাপারে এখানে একত্রিত হয়েছি তার কিছু সুবিধা অন্তর্ভুক্ত থাকবে প্রবাসী কার্ডে।

সিস্টেক ডিজিটাল লিমিটেডের কারিগরি সহায়তায় তৈরি এই মডিউলটি বিএমইটির কেন্দ্রীয় কার্যালয় ও দেশের সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনবে। প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা ঘরে বসেই অনলাইনে অভিযোগ জমা দেওয়া, নথি আপলোড এবং অভিযোগের হালনাগাদ অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। বিএমইটি কর্মকর্তারা ডিজিটাল পদ্ধতিতে তদন্ত, সালিস, নিষ্পত্তি ও প্রতিবেদন তৈরির পুরো প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পাদন করতে পারবেন।

অনুষ্ঠানে বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, রামরু এর নির্বাহী পরিচালক ড. তাসনীম সিদ্দিকীসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102