সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঝুঁকিপূর্ণ অবস্থায় কাকিয়াখালী ব্রিজ, দ্রুত সংস্কারের দাবিতে তিতাস উপজেলা প্রশাসন ও এলজিইডির দৃষ্টি আকর্ষণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী ব্রিজটির বর্তমান অবস্থা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতিদিন এই ব্রিজ দিয়ে অসংখ্য মানুষ, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে এর সংস্কার বা মেরামতের কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, কাকিয়াখালী ব্রিজটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। ব্রিজটির বিভিন্ন অংশে ভাঙন, দুর্বল কাঠামো ও চলাচলের ঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রতিদিন মানুষ আতঙ্ক নিয়ে পারাপার হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানির চাপ ও পিচ্ছিল অবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার বিষয়টি তিতাস উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট থানা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

উল্লেখযোগ্য যে, আশপাশের এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকলেও কাকিয়াখালী ব্রিজের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে করে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী, বয়স্ক ও রোগীবাহী যান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

এমতাবস্থায় স্থানীয় জনগণের জোর দাবি, কাকিয়াখালী ব্রিজটি দ্রুত সরেজমিনে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কিংবা টেকসই নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক। জননিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তিতাস উপজেলা প্রশাসন ও এলজিইডি’র দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102