সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে রাজধানীতে ১৫তম চাঁপাই উৎসব-২০২৬ শনিবার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ শেকড়ের টানে এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁপাই উৎসব-২০২৬। শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৫তম এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে ঢাকায় বসবাসরত জেলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এবারের উৎসবে সভাপতিত্ব করবেন—রাজউক-এর প্রধান প্রকৌশলী ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ও সমিতির উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), যিনি জেলার একজন কৃতী সন্তান হিসেবে উৎসবের গৌরব বৃদ্ধি করবেন।

জানা গেছে, উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকবে ঐতিহ্যবাহী গম্ভীরা : নানা-নাতির রসাত্মক ও সমসাময়িক গম্ভীরা গান; আরো থাকছে আঞ্চলিক খানা-পিনা: স্টলে থাকছে চাঁপাইয়ের বিখ্যাত ‘কালাই রুটি’ ও মাসকলাইয়ের ডাল। এছাড়াও জেলার গুণিজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।

ব্যতিক্রমী এই আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন বলেন, চাঁপাই উৎসবের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। পাশাপাশি জেলার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও প্রবাসী চাঁপাইনবাবগঞ্জবাসীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘ঢাকার ব্যস্ত জীবনের মাঝে চাঁপাইনবাবগঞ্জের জেলার মানুষগুলো যেন একদিনের জন্য হলেও নিজেদের সংস্কৃতিতে হারিয়ে যেতে পারে। এই উৎসব আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকার রাখবে’—বলে উল্লেখ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102