মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

মুক্তিযোদ্ধা সনদ কেনাবেচার অভিযোগ সাবেক ডেপুটি কমান্ডারের বিরুদ্ধে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল হাসান (অপু),বরগুনা প্রতিনিধিঃ

একজন থানা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার অপর জন ইউনিয়ন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার। তাদের টার্গেটই ছিলো মুক্তিযোদ্ধা সনদ নিতে গিয়ে নানা জটিলতায় পরে সনদ নিতে ব্যার্থ ব্যাক্তিরা। মাত্র ৫ লাখ টাকায় সদন পাওয়ার মৌখিক বিজ্ঞপ্তি জারি করে ওই দুই মুক্তিযোদ্ধা। এমনই এক অভিযোগ এনে ওই দুই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ছাইদুর রহমান নামের এক ব্যাক্তি। তিনি আরও জানান আওয়ামী সরকারের দোসরদের অদৃশ্য থাবার ভয়ে এতো বছর মুখ খুলতে পারেনি।

অভিযুক্ত ওই দুই মুক্তিযোদ্ধা বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালীয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মৃত সেরাজ উদ্দিন তালুকদারের ছেলে এবং সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মো. নূর উদ্দিন তালুকদার (৭২), তিনি বর্তমানে বরগুনা পৌরসভার ধানসিঁড়ি রোড এলাকায় বসবাস করে। অপরজন একই গ্রামের মৃত খোরশেদ আলী হাওলাদারের এবং সাবেক ইউনিয়ন ডেপুটি কমান্ডার মো. আ. গনি হাওলাদার (৭০)। তিনি গ্রামে বীর নিবাসে বসবাস করে।

মামলা সুত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা নামকরণ ও তালিকাভুক্ত করার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সহ বিভিন্ন অফিসে টাকা দিতে হবে মর্মে ছাইদুর রহমান খানের কাছে ৫ লাখ টাকা দাবি করে তৎকালীন উপজেলা ডেপুটি কমান্ডার ও ইউনিয়ন ডেপুটি কমান্ডার। সাবেক ডেপুটি কমান্ডারের সাথে ছাইদুর রহমান খানের ৫ লাখ টাকায় সনদ কেনা বেচার চুক্তি হয়। তবে শর্ত থাকে যে, ৩ লাখ টাকা নদগ ও ২ লাখ টাকা সনদ দেওয়ার পরে বুঝিয়ে দিবে। ছাইদুর রহমান চুক্তি অনুযায়ী ৩ লাখ টাকা দিলে ওই দুই মুক্তিযোদ্ধা আজকাল বলে ঘুরায়।

বেশ কিছু দিন পর ছাইদুর রহমান খানকে জানান, মুক্তিযোদ্ধা সনদ তৈরি হয়েছে তবে চুক্তি অনুযায়ী ২ লাখ টাকা দেওয়ার পরে সদন হাতে দেওয়া হবে। তিনি বাকি ২ লাখ টাকা দিয়ে দিলে টাকা নেওয়ার পর নানা টালবাহানা করতে থাকে ওই ২ ডেপুটি কমান্ডার। পরক্ষণে তাদের পক্ষ থেকে জানানো হয়, ছাইদুর রহমান খানের মুক্তিযোদ্ধা সনদ হবে না এবং টাকা ফেরত চাইলে তারা টাকার কথা অস্বীকার করে।

মামলার বাদী মো. ছাইদুর রহমান খান বলেন, আমি প্রতারণার ফাঁদে পড়ে ৫ লাখ টাকা দিয়েছি। আমি টাকা আত্মসাৎ এর সঠিক বিচার চাই। এটি বর্তমানে তালতলী মৎস্য কর্মকর্তার কার্যালয়ে তদন্তাধীন আছে।

সাবেক পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ডেপুটি কমান্ডার আব্দুল গনি বলেন, ছাইদুর রহমান খানের সাথে আমার কোনো শত্রতা নেই তবে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। আমার সাথে কখনও মামলার বাদীর টাকা পয়সার লেনদেন হয়নি।

সাকেব উপজেলা ডেপুটি কমান্ডার মো. নূর উদ্দিন তালুকদার প্রথমে বক্তব্য দিতে রাজি না হয়ে পরক্ষণে বলেন ছাইদুর রহমানের আনীত অভিযোগ মিথ্যা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102