সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা তিতাসে মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১নং ভবন ঝুকিপূর্ণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ৬নং ভিটিকান্দি ইউনিয়ন ৬নং ওয়ার্ডে ২৫ নং মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১নং ভবনে ঝুকিপূর্ণ অবস্থায় ছাত্র/ছাত্রীদের লেখা পড়া চলছে। যে কোন মুহূর্তে ভবন ধষে দূর্ঘটনার কবলে পড়তে পারে শিক্ষক, ছাত্র/ছাত্রীদের অনেক অভিভাবকবৃন্দ অভিযোগ করেছেন। প্রতিনিয়ত এই ১নং ভবনে ঝুকিপূর্ণ অবস্থায় ক্লাস করতে হচ্ছে। এই ভবনটির সামনের অংশের দেওয়ালে ফাটল ও ভাঙন ধরেছে। এককথায় বলা যায়, সম্পূর্ণ ভবনটি বর্তমানে ঝুকিপূর্ণ অবস্থায় আছে।

মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল পারভেজ, বলেন, ১নং ভবনটি ঝুকিপূর্ণ অবস্থায় আছে এবং এই ভবনের বেশিরভাগ অংশই মেয়াদ চলে যাওয়ায় ধসে ধসে পড়ে যাচ্ছে। তিনি আরো জানান, ২০২৩ সালের শেষের দিকে তিতাস উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভিন বানুর নিকট এই ভবন নিয়ে অভিযোগ করিলে লায়লা পারভিন বানু বলেন, আমি কুমিল্লায় এই ভবনটি নিয়ে দরখাস্ত জমা দিয়েছি।

তিনি জানান, এই পুরান ভবনটি ভেঙে নতুন একটি ভবন নির্মাণ করার আশ্বাস দিয়েছেন। এরপর থেকে ২বছর অতিবাহিত হলেও নতুন করে সংস্কারের কাজ শুরু হয়নি। তিতাস উপজেলার শিক্ষা অফিসার খাজা মাইনউদ্দিন বলেন, এই ভবন নিয়ে কথা বলে জানানো হবে বলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102