সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত!

মো: সেলিম রানা
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক রিপোর্টার, মো: সেলিম রানা :

কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে স্কুলের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগ তদন্তের জন্য দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুনুর রশিদের সভাপতিত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে ওই প্রতিবেদন কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রেরণ করা হলে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রধান শিক্ষক কাজী মো. আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে, একই দুর্নীতির অভিযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পরিদর্শন ও নিরীক্ষা দপ্তর, ঢাকা কর্তৃক পৃথকভাবে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অংশ নেন শিক্ষা পরিদর্শক ড. মো. দিদারুল আলম এবং অডিট অফিসার চন্দন কুমার দেব। দুই ধাপে পরিচালিত ওই তদন্তে মোট ১০,০০,৩৪৯২.০৫ টাকা (এক কোটি তিন লক্ষ চারশত বিরানব্বই টাকা পাঁচ পয়সা) আত্মসাতের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

সাময়িক বরখাস্তের পর প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাধারণ শিক্ষক ও কর্মচারীদের হেনস্তা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটির সভাপতি গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তাদের নজরে রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইন অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক এলাকার দরিদ্র মানুষের কষ্টার্জিত কোটি টাকার বেশি অর্থ দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন এবং বহিরাগত লোকজন দিয়ে শিক্ষক-কর্মচারীদের হেনস্তা করেছেন। তারা অভিযুক্ত প্রধান শিক্ষককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102