সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে শীতার্তদের পাশে দাঁড়ালেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

কুমিল্লা, তিতাস মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লর তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে গরিব অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। মাসব্যাপী এই কার্যক্রম চলবে বলে জানান সংগঠনের নেতৃস্থানীয় সদস্যরা। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে নিরবচ্ছিন্নভাবে গরিব অসহায়,এতিমখানা ও মাদ্রাসাসহ আরো বিভিন্ন সামাজিক কার্যক্রম প্রতিনিয়ত চলমান রেখেছে সংগঠনটি।

গতকাল সকাল ১১ টায় ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের খেলার মাঠে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়।
তিতাসের ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের মাধ্যমে তিতাস উপজেলার বিভিন্ন স্তানে গরিব অসহায় লোকদের নিকট এই শীতবস্ত্র কম্বল পৌছিয়ে দেওয়া হবে। তিতাসের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের মাধ্যমে অগণিত গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

তিতাসের ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্টাতা সাংবাদিক হালিম সৈকত বলেন মানবতার টানে গরিব অসহায় মানুষের পাশে এসে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই এই স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হয়েছে। ইনশাআল্লাহ এই সংগঠনের মাধ্যমে মানবতার কাজগুলো সবসময় চলমান থাকবে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা পরিষদের সদস্য ও লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক, কাতার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হারাধন রায়, ফ্রেন্ডস ক্লাবের সুহৃদ সদস্য ও মাছিমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ হাবিব সরকার, ফ্রেন্ডস ক্লাবের সুহৃদ সদস্য কবি ও লেখক আহমেদ উল্লাহ, মোশাররফ হোসেন চিশতি, অরুণ দাশ ও কবির হোসেন প্রমূখ।

ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন শিকদার, নয়ন আহমেদ, শরীফ মোল্লা সহ ক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ। ক্লাবের সদস্য মাহাবুব হাসান নিরবের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন তিতাস উপজেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক হানিফ মিয়া।

এসময় অতিথিবৃন্দ বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে পিছিয়ে পরা, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তদান, শিক্ষা উপকরণ বিতরণ, আই ক্যাম্প, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, বন্যাদূর্গত এলাকায় ত্রাণ বিতরণসহ নানা কার্যক্রম তাদের রুটিন ওয়ার্ক। বক্তারা আরও বলেন, সবচেয়ে ভালো লেগেছে শীতবস্ত্র গুলো সুবিধাভোগীদের লাইনে দাঁড় করিয়ে না দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া।

প্রোগ্রাম বাস্তবায়নে ক্লাবের অন্যান্য সদস্য ও প্রবাসিরা সার্বিকভাবে সহযোগিতা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102