সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আলোর দিশারী মানব সেবা সংগঠনের সুবিধাবঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মেঃ রমিজ উদ্দিন :
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায়
অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আর্ত মানবতার সেবায় দাউদকান্দি উপজেলার আলোর “দিশারী মানব সেবা সংগঠন” এর উদ্যোগে গৃহকর্মী ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুর থেকে অসহায় গৃহকর্মী ও শীতার্ত মানুষের মাঝে অর্ধশতাধিক শীত বস্ত্র হিসেবে কমফোর্ট কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আলোর দিশারী মানব সেবা সংগঠনের উপদেষ্টা সাংবাদিক লিটন সরকার বাদল, মোসাম্মৎ আইরিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক আশ্রাফুল আলমসহ প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

আলোর দিশারী মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা হাজী মোয়াজ্জেম হোসেন বলেন, শীত আমাদের অনেকের কাছে উপভোগের মনে হলেও অসহায় দরিদ্র অসংখ্য মানুষের কাছে শীতের কষ্ট হয়ে উঠে অসহ্য অসহনীয় অথচ দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারনে আপনার আমার একটি মানবিক ইচ্ছা আর প্রচেষ্টাই যথেষ্ঠ।
অসহায়দের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে আলোর দিশারী মানব সেবা সংগঠনের পক্ষ থেকে আমরা শীতবস্ত্র বিতরন করেছি। আমরা চাই আমাদের আলোর দিশারী মানব সেবা সংগঠনকে কাজে লাগিয়ে সমাজসেবামূলক কার্যক্রম করতে। ইনশাল্লাহ ভবিষৎতে আরও প্রসার হবে আমাদের এই মানবিক কার্যক্রম।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102