সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সাধারণ মানুষের ব্যানারে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামের মধ্যে পাড়ায় মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে আবদুল বাতেন, ডা.আবদুল হান্নান, আশরাফুল আলম, নুরুল ইসলাম মেম্বার, মোহর মিয়া, জামাল হোসেন, আবুল কাসেম, রফিকুল ইসলাম, অলি আহমদ, তানভীর আহমেদ, এনামুল হকসহ এলাকার প্রায় ৪ শতাধিক নারী- পুরুষ অংশ গ্রহণ করে।

বক্তারা বলেন-শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগম মামলাবাজ মহিলা। তাদের দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা বিশ বছর ধরে মিথ্যা মামলা দিয়ে সাগরফেনা গ্রামের নিরীহ-নিরপরাধ অনেক মানুষকে হয়রানি করে আসছে।শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগমের দায়েরকৃত মিথ্যা ধর্ষণ মামলায় নিরীহ নবীর হোসেনের নিরীহ একজন মানুষকো আটক করে রাখা হয়েছে। সে কারাগারের নির্জনের চারদেয়ালে ভেতরে মিথ্যা মামলায় বন্দি হয়ে তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা দ্রুত নবীর হোসেনের মুক্তি দাবি করছি।
এবং অবিলম্বে মিথ্যা মামলা দায়েরকৃত শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102