সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

কৌশিক চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী, হিলিঃ
চলতি রবি মৌসুমে বোরোধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এই বীজ ও সার বিতরণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বোরো (উফশী) ধানের বীজ ৫ কেজি, এমওপি সার ১০ কেজি ও ডিএপি সার ১০ কেজি প্রত্যেকে পেয়েছেন ৯০০ জন কৃষক। এছাড়া ৪০০ জন কৃষক হাইব্রিড বোরোধানের বীজ পেয়েছেন, প্রত্যেকে ২ কেজি করে বীজ গ্রহণ করেছেন।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানোই সরকারের মূল লক্ষ্য। বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হলে কৃষক আরও আগ্রহী হয়ে বোরো চাষাবাদ করবে। এতে উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা বোরো মৌসুমে ভালো উৎপাদন অর্জনে বড় ভূমিকা রাখবে।কৃষক হারেজ উদ্দিন জানান, বর্তমান বাজারে সার ও বীজের দাম বৃদ্ধির কারণে চাষাবাদে চাপ বেড়েছিল। সরকার বিনামূল্যে বীজ ও সার দেওয়ায় এবার আমরা স্বস্তির সঙ্গে চাষ করতে পারবো।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102