সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কৃষক প্রশিক্ষণ ও জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ অনুষ্ঠান

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ এর যৌথ আয়োজনে আজ (৪ ডিসেম্বর) বৃহস্পতিবার ২০২৫ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাবাড়ী মোড়লহাট জনতা স্কুল মাঠে সকাল ১১ টার সময় একটি কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওক্ত হারভেস্ট প্লাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের প্রয়োজনীয়তা ও অভাবজনিত লক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে বক্তারা আলোচনা করেন।

ওয়ার্ল্ড ভিশন ও আরডিআরএস বাংলাদেশ রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় আজ মোট ২৯৫ জন কিষানীকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে প্রতি জনকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ বিধান ৭৪ এর বীজ বিতরণ করা হয়েছে। কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান ও ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট ব্লকের উপসহকারী কর্মকর্তা রাশেদুজ্জামান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ এর টিম লিডার (এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেঞ্জ) ড: এ কে এম সালাহ্উদ্দিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন আরডিআরএস এর টেকনিক্যাল কর্মকর্তা (কৃষি ও পরিবেশ) রবিউল আলম, গবেষণা সহযোগী পল্লব গোস্বামী এবং রিঅ্যাক্টস ইন প্রজেক্ট আরডিআরএস বাংলাদেশ এর কৃষি অফিসার আবদুল্লাহ আল বাকিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102