সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) ১০ কোটি এবং নিবন্ধিত যানবাহন ছাড়ালো ১ হাজার প্রেস বিজ্ঞপ্তি কুমিল্লা তিতাসের কেশবপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত অন্তত ৪০ সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন

আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরতান মাঠে অনুষ্ঠিত হবে ঈদের জামাত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৩ মার্চ ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ” সম্মিলিতভাবে ঈদকে উদ্‌যাপনের লক্ষ্যে আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরতান মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত; সুলতানী আমলের মতো ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি থাকবে ঈদ মেলা।”

গতকাল (রবিবার) নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর বুড়িগঙ্গা হলে “আগারগাঁওস্থ পুরাতন বাণিজ্য মেলার খালি জায়গায় পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা” শেষে উপদেষ্টা তাঁর অফিসকক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের কথা মনে পড়ে? সুলতানী আমল এর ঐতিহ্যকে ধারণ করে এবারের ঈদটা উদযাপিত হোক নতুনভাবে। শুধুমাত্র ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক ঈদ আনন্দ না হয়ে, এবারের ঈদ কাটুক সমবেতভাবে। উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই নতুন সম্মিলিত ঈদ উদ্‌যাপনে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তিনি।

এছাড়াও ঈদের জামাত শেষে ঈদকে আরো প্রাণবন্ত করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সময় স্বল্পতার কারণে এবার সারাদেশে একযোগে এই ঈদ আনন্দ র‍্যালি, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও আগামীতে সারাদেশে একযোগে এমন ঈদ আনন্দ উদযাপনের কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কেন্দ্রীয় ঈদগাহে প্রতিবারের মতোই প্রধান জামাত হবে; পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধানে আরেকটি ঈদ জামাতসহ আনন্দ উদ্‌যাপন নতুন আঙ্গিকে পালন করা হবে।

প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত/-

মোঃ সালাউদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102