সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সরাইলে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে টেটার ও দায়ের আঘাতে বৃদ্ধ নিহত, বাড়ি ঘরে আগুন ও লুটপাট

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামের এক বৃদ্ধ টেটা ও দায়ের আঘাতে হয়ে মারা গেছেন৷

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মেগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আরফোজ আলী দেওড়া গ্রামের চারুহাটি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে৷ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এসময় সাবেক মেম্বার মান্নান মিয়ার ছেলে বোরহান মিয়া বলেন কালুর গোষ্ঠীর লোকজন, দেওড়া দক্ষিণ পাড়ার আমাদের বাড়িঘর ভাংচুর করে বেশ কয়টি গরু ও খামার থেকে ৪০০ হাঁস, স্বর্ণ, নগদ টাকা সহ প্রায় দেরকুটি টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আমরা এখন নিশ্ব হয়ে গেছি, আমাদেরকে কালুর গোষ্ঠীর লোকজন হুমকি দুমকি দিয়ে বলে, একটি মাডার করছি আরও মাডার করবে বলে ভয়বিথি দেখাচ্ছে। আমরা এর বিচার চাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় ধন মিয়া গোষ্ঠী ও কালু মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে উভয়পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আরফোজ আলী টেটাবিদ্ধ হয়ে মারা যায়৷ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়, এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা পাঠানো হয়েছে।

উক্ত বিষয়ে সরাইল থানার ওসি মোরশেদুল আলম বলেন আমরা অভিযান পরিচালনা করে আপন মেম্বার নামে একজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি আমাদের অভিযান অব্যাহত আছে।

সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102