সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানববন্ধন

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোডে শনিবার (২৯ই নভেম্বর ২০২৫ইং) সকাল ১১ ঘটিকায় বিশ্বরোড় এলাকার দোকান মালিক ও কর্মচারী সমিতি, মাইক্রোবাস কর্মচারী রেস্টুরেন্ট মালিক ও কর্মচারী সমিতি এবং পথচারীদের উপস্থিতিতে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মোঃ মেহেদী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশী শেখ শামীম।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, রাস্তার সংষ্কার কালীন সময়ে রোডস এন্ড হাইওয়ে র অবহেলার কারণে নিয়মিত পানি না দেওয়ায় এবং দৈনিক কমপক্ষে তিনবার পানির ব্যবস্থা না করায় এলাকায় দৃশ্যমান বায়ুদূষণে জনজীবন বিপন্ন হতে যাচ্ছে। অতিরিক্ত ধুলাবালি, ময়লা আবর্জনায় শ্বাসকষ্ট, বুকব্যথা ,চর্মরোগসহ বিভিন্ন প্রকার রোগব্যধিতে আক্রান্ত হচ্ছে এলাবাসী। যানবাহনের দ্রুতগতি, হর্ণের বিকট শব্দে যাত্রী পারাপার ও চলাচলের ব্যাঘাত ঘটছে নিত্যনৈমিত্তিক। বিশেষ করে শিশু এবং বয়স্কদের সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি।

হোটেল মালিকরা জানান, অতিরিক্ত ধুলাবালির কারণে ব্যবসায় কাস্টমারের অভাবে লোকসান হচ্ছে। কাপড় ব্যবসায়ীদের খরিদ্দার কমে গেছে, ফলফলাদির উপর ধুলাবালি জমে থাকায় ক্রেতারা আসছেনা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকারের সাথে কথা বললে তিনি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিতে আনবেন বলে জানান। এবিষয়ে রোডস এন্ড হাইওয়ে প্রকল্প ব্যবস্থাপক মোঃ মোস্তাক আহমেদ জানান, আমরা ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি দৈনিক যেন কমপক্ষে ২/৩ বার পানি দেওয়া হয়। শুষ্ক মৌসুমে এর মাত্রা বাড়ানোর ব্যবস্থাও নেওয়া হয়েছে।এছাড়া আমাদের সাথে সংশ্লিষ্ট প্রকল্পকেও এবিষয়ে অনুরোধ করা হয়েছে। আশা করছি আর সমস্যা হবেনা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102