সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে বেগম সুফিয়া ক্যাডেট স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে বেগম সুফিয়া ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে।
কুমিল্লা তিতাস উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম সুফিয়া ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে উল্লেখযোগ্য সংখক মানুষের উপস্থিতিতে শেষ হলো বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বেগম সুফিয়া ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমানের পরিচালনায় ও মাছিমপুর বাজার কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতেন সরকার রেনু মিয়া ভান্ডারীর সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার, শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোবারক হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
পরিচালনা কমিটির সদস্য কাইয়ুম হাসান মঞ্জু, আবদুল আজিজ শিকদার ও সাবেক প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রমূখ।

বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে পুরো স্কুলের নিজস্ব ক্যাম্পাস রঙ বেরঙের বেলুন ফেস্টুন রঙিন কাগজ ও ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক শিক্ষার্থী-অভিভাবক ও অতিথিদের আনন্দিত করে।
অনুষ্ঠানে শিক্ষকমন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রিজওয়ান আরেফিন আসিফ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ, সহকারী শিক্ষক মোহাম্মদ রমজান মাহমুদ, সহকারী শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সহকারী শিক্ষক মোহাম্মদ শোভন, সহকারী শিক্ষক মোহাম্মদ শরীফ, সহকারী শিক্ষক মোহাম্মদ মহিবুল্লাহ, সহকারী শিক্ষক মোহাম্মদ জিহাদ, সহকারী শিক্ষক মারুফা ইয়াসমিন স্মৃতি, সহকারী শিক্ষক ইয়াসমিন আক্তার, সহকারী শিক্ষক সুমি আক্তার, সহকারী শিক্ষক শাহিনুর আক্তার, সরকারি শিক্ষক মুক্তা রানী ঘোষ, সহকারী শিক্ষক শিপ্রা ও সরকারি শিক্ষক জান্নাত আক্তার প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102