সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে জামায়াতে’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কড়িকান্দি ইউনিয়নে নির্বাচনী সমাবেশ করেছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে ইউনিয়নের বন্দরামপুর গ্রামের পূর্ব-পাড়া জামে মসজিদ মাঠে ৪ ও ৫নং ওয়ার্ডের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সমাজসেবক হাজী মোহাম্মদ রাজা মিয়া বেপারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মো. সালাউদ্দিন সরকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. ছবির হোসেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোশারফ হোসেন মুন্সী, কড়িকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক ওসমান গনি, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা তোফাজ্জল হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন, ৫নং ওয়ার্ড সভাপতি ডেন্টিস্ট নাজমুল হাসান, বন্দরামপুর গ্রামের হাজী মনিরুল ইসলাম, মেহেদী হাসান হোসেন মাস্টার, ও ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” স্লোগান তুলে ধরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102