সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

গৌরবময় ইতিহাস, আজ অবহেলায় অভহেলিত হয়ে পড়েছে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মেঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা তিতাস উপজেলার কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়-শুধু তিতাস উপজেলাতেই নয়, বৃহত্তর দাউদকান্দি উপজেলার সময়কালেও শিক্ষা ও সংস্কৃতিতে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। ধারাবাহিকভাবে বিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে গৌরবময় সাফল্য ধরে রেখেছে। অতীতে বিদ্যালয়টি উপজেলায় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়ে সম্মান অর্জন করে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবং কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা (২০০৫) আইনুন নাহার বলেন,
“এই বিদ্যালয়ে আমার বাবা শিক্ষকতা করেছেন এবং আমৃত্যু সেবা দিয়ে গেছেন। আমি তাঁর উত্তরসূরি হিসেবে নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে দায়িত্ব পালন করে আসছি। দীর্ঘদিন কোনো উন্নয়নমূলক বরাদ্দ না পাওয়ায় বিদ্যালয়ের অবস্থা এখন অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। দেয়াল ও মেঝের করুণ অবস্থা, দরজা–জানালার পাশের অংশ ভেঙে গেছে। এমন ভগ্নদশায় প্রতিদিন শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। বহুদিন বড় ধরনের কোনো সংস্কার কাজ হয়নি। ওয়াস ব্লকের কার্যক্রমও অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে, যার ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন। বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বালু ভরাট করা হলেও তা এখনো ব্যবহার উপযোগী করে সমতল করা হয়নি।

এ ছাড়াও প্রধান শিক্ষিকার পৈত্রিক জমির ওপর দিয়ে নির্মিত স্কুলের রাস্তাটির বেশিরভাগ অংশ পাকা হলেও অল্প কিছু জায়গা দাতা সদস্যদের জটিলতার কারণে এখনো অসমাপ্ত রয়েছে, যা উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করছে। প্রধান শিক্ষিকা আরও বলেন,
“উপজেলা শিক্ষা অফিস ও স্থানীয় প্রশাসন দ্রুত সহযোগিতা করলে বিদ্যালয়টি এই করুণ অবস্থা থেকে মুক্তি পাবে। শিক্ষার্থীরা একটি নিরাপদ, উন্নত ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102