সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে গেলো দুলারামপুর শর্ট বাউন্ডারি ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাসে গেলো দুলারামপুর শর্ট বাউন্ডারি ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
,কুমিল্লা তিতাসঃ মোঃ রমিজ উদ্দিন ।
তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন দুলারামপুর গ্রামের যুবকদের আয়োজনে ফ্রিজ কাপ ক্রিকেট শর্ট বাউন্ডারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
পনেরো নভেম্বর শনিবার দুপুর আড়াইটায় ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর গ্রামের ঈদগাহ মাঠে ক্রিকেট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মাঠের চারদিকে কানায় কানায় পরিপূর্ণ দর্শকের হাততালি আর উল্লাসে মেতে ওঠে পুরো ক্রিকেট মাঠ। অনেকেই বলেছেন, আয়োজনটি আমাদের নিকট অনেক ভালো লেগেছে। এমন আয়োজন যারা করেছেন তাদেরকে সাধুবাদ জানাই।
সমাজের যুবকদের উদ্যোগে খেলার আয়োজন মাদকের নেশা ও বিভিন্ন খারাপ কাজ থেকে যুব সমাজকে বিরত থাকতে অনুপ্রাণিত করবে।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সরকার, যুবদল নেতা মোহাম্মদ সুমন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মোস্তাক আহমেদ,অবসরপ্রাপ্ত পুলিশ শাহ আলম সরকার, মহিলা মেম্বার ডলি বেগম, মোহাম্মদ মোনায়েম খান,বিএনপি নেতা ডিপটি সরকার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দূর দূরান্ত থেকে আগোত ক্রিকেট প্রেমিক অনেকেই উপস্থিত ছিলেন।
ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর ছিলেন তানহা মিডিয়ার স্বত্বাধিকারী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া।
ধারাবিবরণীতে ছিলেন উদীয়মান ধারাভাষ্যকার মোহাম্মদ সোহেল রানা।
ফাইনাল ম্যাচে অ্যাম্পিয়ারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ শাহ পরান।
টূর্নামেন্টের যারা আয়োজক ছিলেন তারা হলেন, মোহাম্মদ পিন্টু ,মোহাম্মদ ডালিম, মোহাম্মদ আল আমিন,মোহাম্মদ পলাশ,মোহাম্মদ মেহেদী,মোহাম্মদ হাসান,মোহাম্মদ নাঈম ও মাহাবুব আলম নীরব প্রমূখ।
দুলারামপুর গ্রামের যুব সমাজ জানিয়েছেন, মাদকের কালো ছোবল ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে এধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সবশেষে বিজয়ী দল টামটা একদশের হাতে চ্যাম্পিয়ান ট্রফি এবং জহিরুল ইসলাম স্মৃতি একাদশের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102