সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালক ও যাত্রী সহ নিহত ২

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শুক্রবার (৭ নভেম্বর) সরাইল নাসিরনগর রোডে বড্ডাপাড়া আলিয়া মাদ্রাসার সামনে ট্রাক চাপায় অটোরিকশার চালক সহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন অটোরিকসার চালক মোহাম্মদ ইউসুফ (৪৭) ও অটো রিকসার যাত্রী মুসলিম মিয়া (৪৬) তিনি সবজির ব্যবসা করতেন মৈন্দ বজারে। তাদের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকসা নিয়ে সরাইল বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নাসিরনগর গামী একটি মাছবাহি ট্রাক অটোরিকসাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সরাইল থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় ট্রাক সহ ঘাতক চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102