সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে ধর্ষকের পক্ষ নেয়ায় এনসিপি নেতাকে গণধোলাই

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের ঘটনায় ধর্ষকের পক্ষ নেয়ায় এনসিপি নেতা লুৎফর রহমানকে গণধোলাই দিয়েছে ২৪-এর সচেতন জনগণ ঘটনাটি ঘটে গতকাল বুধবার দুপুরে তিতাস উপজেলায়।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের দড়িগাঁও পশ্চিম আডির ২১বছর বয়সি এক প্রতিবন্ধী কিশোরীকে থালা-বাসন ধোয়ার অজুহাতে বিল্ডিং এ নিয়ে ধর্ষণ করে বাড়ীর মালিক আক্তার হোসেন (৫২)।

হাবা-গোবা প্রতিবন্ধী কিশোরী শারিরীক সম্পর্কে কিছু না বুঝায় দীর্ঘ ৫মাস পেড়িয়ে যায়। এরপর শারিরিক অবস্থা অস্বাভাবিক হলে ডাক্তারী পরিক্ষায় ধরা পরে ৫মাসের অন্তঃস্বত্ত্বা ওই কিশোরী।
এ নিয়ে স্থানীয় পর্যায়ে ওই ধর্ষকের সাথে বিবাহের মাধ্যমে ঘটনার মিমাংসা দিলেও ধর্ষক আক্তার কুমিল্লা এক শ্রেণীর দালালের কু-প্ররোচনায় কোর্টে গিয়ে গ্রামের কিছু বিচারকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অবশেষে ভিকটিমের মা তিতাস থানায় ধর্ষণের অভিযোগ এনে আক্তার হোসেন ও বক্তার হোসেন নামে দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় ধর্ষণকারীর পক্ষ নিয়ে ঘটনা ভিন্নখাতে নিতে থানায় প্রভাব বিস্তারের চেষ্টা করে তিতাস উপজেলা এনসিপি নেতা লুৎফর রহমান। পরে ঘটনাস্থলে উপস্থিত ২৪’র জুলাই যোদ্ধারাসহ সচেতন জনগণ তাকে গণধোলাই দিয়েছে বলে সূত্রে নিশ্চিত করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102