সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা হোমনায় জাতীয় সমবায় দিবস পালন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় উৎসবমুখর পরিবেশে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, মো. সমবায়ি মো. হুমায়ুন কবির, পারভেজ হোসেন, শিক্ষক আবুল হাসেম ও নকুল চন্দ্র দাস প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সমবায় হচ্ছে জনগণের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায়ের লক্ষ্য অর্জন করা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সভাপতি , সাধারণ সম্পাদক ও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102