সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

ত্রিশালে ওয়াকফকৃত জমিতে মাদ্রাসা এবং মসজিদ নির্মাণ:

মো: আবদুর রহিম খান
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম খান (রুমান) ত্রিশাল প্রতিনিধি:-

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ২নং বৈলর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বৈলর বাঁশকুড়ি এলাকায় ওয়াকফ কৃত জমিতে অত্র এলাকাবাসী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য একটি মসজিদ নির্মাণ করেছেন।

ত্রিশাল উপজেলার বৈলর বাঁশকুড়ি এলাকার বাসিন্দা মরহুম হাজী জনাব আলী আকন্দ পিতা মৃত ইমান আলী আকন্দ কর্তৃক মসজিদ ও মাদ্রাসার জন্য ওয়াকফ কৃত ২০ শতাংশ জমিতে অত্র এলাকার সর্বসাধারণের জামাতে নামাজ পড়ার জন্য একটি মসজিদ ঘর নির্মাণ করেছেন। এই মসজিদ ও মাদ্রাসার নির্মাণ কাজ শেষ হওয়াতে জমি ওয়াকফকারির ছেলে মেয়ে সহ অত্র এলাকার সকলেই আনন্দিত।

ওয়াকফ দাতার মেয়ে মোছাঃ মেহেরুন নেছা এবং তাম্বিয়াতন নেছা বলেন- তাদের পিতা মরহুম হাজী জনাব আলী আকন্দ ১৯৮০ সনের একটি রেজিস্ট্রিকৃত ওয়াকফ দলিলের মাধ্যমে এখানে পনের শতাংশ জমিতে মাদ্রাসা করার জন্য এবং তৎসংলগ্ন বিশ শতাংশ জমিতে মসজিদ নির্মাণের জন্য ওয়াকফ করে দেন। মাদ্রাসার জন্য দেওয়া জমিতে বেশ কয়েক বছর পূর্বেই একটি মাদ্রাসা তৈরি করা হয় যা এখন পুরোদমে চলছে, এখানে বর্তমানে কয়েক শত ছাত্র প্রতিদিন কোরআন তেলাওয়াত করছে।

কয়েক মাস পূর্বে এই মাদ্রাসার সংলগ্ন মসজিদের জন্য ওয়াকফকৃত জমিতে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে সেখানে প্রতিদিন মাদ্রাসার ছাত্র সহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান প্রতিদিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে এতে আমাদের বাবার ইচ্ছাও পূর্ণ হয়েছে তাতে আমরাও এবং এই এলাকার ধর্মপ্রাণ বাসিন্দারা অনেক খুশি সে জন্য আমরা সবাই মহান আল্লাহর দরবারে লাখ-কোটি শুকুর আদায় করছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102