সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

৪০ বছর ধরে পুরনো তালাচাবি, গ্যাসলাইট ও ছাতা মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করছেন ৭০ বছরের বৃদ্ধ শাহ আলম

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

৪০ বছর ধরে পুরনো তালাচাবি,গ্যাসলাইট ও ছাতা মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করছেন-
চারসন্তানের জনক ৭০ বছরের বৃদ্ধ শাহ আলম।তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তরবলরামপুর গ্রামে। তিনি প্রতি সপ্তাহের রবিবার মাছিমপুর বাজার, সোমবার ঘারমোড়া বাজার, বুধবার বাতাকান্দি বাজার ও বৃহস্পতিবার শ্রীপুর বাজার হাটে মাটিতে একটি দোকান নিয়ে বসে পুরনো তালাচাবি, গ্যাসলাইট ও পুরনো ছাতা মেরামতের কাজ করে চালিয়ে যাচ্ছেন সংসার। দুই ছেলে ও দুই মেয়ের জনক তিনি। এরই মধ্যে বড় ছেলে খায়রুলকে সৌদি আরবে পাঠিয়ে ছিলেন ভাগ্য পরিবর্তনের আশায় কিন্তু সেখানে গিয়ে তিনি কিডনি রোগে আক্রান্ত হলে তাকে দেশে ফেরত এনে চিকিৎসা করান তিনি। এতে তার সব জায়গা সম্পদ বিক্রি করতে হয়েছে। তারপরও তাকে বাঁচানো সম্ভব হয় নাই বলে জানান তিনি। এখন তিনি নিঃস। সে কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনটা কন্যাসন্তান রেখে মা’রা যায়। সে মা’রা যাওয়ার পর থেকেই তার স্ত্রীসহ তিনটি কন্যাসন্তানের ভরনপোষণের দায় দায়িত্বও বৃদ্ধ শাহ আলমের উপর পড়ে যায়। তার আরেক ছেলে বর্তমানে বেকার। তিনি দুই মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক কষ্ট করে। আর এতো বড় একটা সংসার চালাতে গিয়ে খেতে হচ্ছে হিমশিম বৃদ্ধ শাহআলমের।

সরকারি কোন সাহায্য সহায়তাও পান না ব’লে জানান তিনি।৭০ বছর বয়সী শাহ আলমের শারীরিক অবস্থাও এখন বেশী একটা ভালো না বলেও জানা গেছে। তারপরও জীবিকার তাগিদে তিনি প্রতিটি সাপ্তাহিক হাটে গিয়ে মাটিতে একটা দোকান নিয়ে বসে পুরনো তালাচাবি, গ্যাস লাইট ও ছাতা মেরামতের করে কয়েকটা টাকা উপার্জনের আশায়। সেখান থেকে যে টাকা উপার্জন হয় তা দিয়ে খেয়ে না খেয়ে কোনরকম চলে তার সংসার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102