শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডাঃ কামরুল হাসানের ওপর হামলা প্রচেষ্টা

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল (মঙ্গলবার ২৮অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের উপর প্রাইভেট আনন্দ ক্লিনিকের মালিকের ছেলে হামলার ঘটনা ঘটেছে। সকাল এগারটার টার দিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত রোগী দেখছিলেন আবাসিক চিকিৎসক ডাঃ কামরুল হাসান।

এ সময় আনন্দ মেডিকেলের মালিকের ছেলে শিহাব কয়েকজন সন্ত্রাসী নিয়ে হাসপাতালে এসে আরএমও ডাক্তার কামরুল হাসানকে খুঁজে নামধরে গালাগাল ও চেচামেচি করছিল। এ সময় আরএমও কামরুল হাসানকে মারধর করার জন্য শিহাব বিভিন্ন রোমে খুঁজতে থাকে। বিষয়টি টের পেয়ে ডাঃ কামরুল হাসান উপরে উঠে (২য় তলায়) একটি রোমে ডুকে দরজা বন্ধ করে দেয়। পরে উপস্থিত জনতা শিহাবকে ফিরিয়ে দেয়। শিহাব সরাইল আনন্দ মেডিকেল একটি প্রাইভেট ক্লিনিকের মালিকের ছেলে। শিহাব নিজেই আনন্দ ক্লিনিক দেখাশুনা করেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীসহ ডাঃ কামরুল হাসান বলেন, শিহাব কয়েকজন সন্ত্রাসী নিয়ে আমাকে হামলা করার উদ্যেশ্যে হাসপাতালের বিভিন্ন রোমে আমাকে খুজঁতে থাকে ও আমাকে মারধর করার ঘোষনা দেয়। গত কয়েকদিন আগে একজন দালালের সাজা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজাপ্রাপ্ত ব্যক্তি আনন্দ মেডিকেলের দালাল হওয়ায় আমার উপর আক্রোশ বসত আজকের ঘটনা ঘটায় তারা।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিজাম উদ্দিন বলেন, বহিরাগতদের দ্বারা এ ঘটনা আমি আরএমওর কাছে শুনেছি। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে অবগত করব।

এছাড়াও আপনারা জানেন এ হাসপাতালে দালালদের আনাগুনা রয়েছে। দালালের ধরার জন্য ইউএনও মহোদয়ের নেতৃত্বে মোবাইল টিম কাজ করছে। দালালদের ধরার জন্য মোবাইল কোর্ট একটি চলমান প্রক্রিয়া এটা সব সময় চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102