শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা হোমনায় নিখোঁজের চার দিন পর সাংবাদিক দিদার আহম্মদ জীবিত উদ্ধার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার হোমনা উপজেলার সাংবাদিক দিদার আহম্মদ নিখোঁজের চার দিন পর জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। সোমবার সকালে চট্টগ্রামের মিরসরাইল এলাকার একটি জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়। বর্তমানে তিনি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে দোকানের মালামাল কিনতে ঢাকায় যান দিদার আহম্মদ। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ও সহকর্মীদের ধারণা, তাকে অপহরণ করা হয়েছিল।
উদ্ধারের পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার দুপুরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে দেখতে যান কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা। দিদার আহম্মদ জাতীয় দৈনিক এই আমার দেশ পত্রিকার হোমনা উপজেলা প্রতিনিধি এবং হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনাটি তদন্তে হোমনা থানা পুলিশ মাঠে নেমেছে। প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102