কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর এলাকায় স’ন্দেহজনকভাবে ঘুরাফেরার অ’ভিযোগে ২ যুবককে আ’টক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলের দিকে তিতাস থানার উপ-পরিদর্শক বিমল দাস সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিকালে স্থানীয়দের দেওয়া তথ্যমতে অ’ভিযান চালিয়ে তাদের আ’টক করা হয়। পরে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রে’প্তার দেখিয়ে শনিবার সকাল ১০টার দিকে আ’টক দুইজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সন্দেহভাজনরা হলো, উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর এলাকার মো. শাহিন (২১) ও মো. ফরহাদ (২৫)। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেনি এবং তাদের আচরণও স’ন্দেহজনক মনে হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয়দের কাছ থেকেও তাদের চলাফেরা ও আচরণ নিয়ে অভিযোগ পাওয়া যায়।
এমন অ’ভিযানকে স্বাগত জানিয়ে রাত ৮টার পরে এমন স’ন্দেহভাজনদেরকে আ’টক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় রাত ৮টার পরে মা’দক সেবী ও কারবারীরা আড্ডা দেয় এবং সময় সুযোগ বুঝে, চু’রি, ডা’কাতি ও ছি’নতাইয়ের মত ঘটনায় লিপ্ত হয়। এমন অ’ভিযান নিয়মিত হলে, আইনশৃঙ্খলার উন্নতি ঘটবেও বলে মন্তব্য সুশিল সমাজের ব্যক্তিদের।