শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার

কুমিল্লা তিতাসে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এপিএস মতিন খানের বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা তিতাস উপজেলা নারান্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাতে হাতে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ করেন নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি বাজার, কাঁচারী বাজার, আসমানিয়া বাজার এবং ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর, আনন্দ বাজার। এমএ মতিন খানের সাথে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নারান্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কালে বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস এম এ মতিন খান বলেন, আমি বর্তমানে তিতাস উপজেলা মাছিমপুর গ্রামের কৃতি সন্তান। আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপির কর্মী হিসেবে এখনো আছি ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবো। কুমিল্লা-(তিতাস হোমনা) আসনে তিতাসের সন্তান হিসেবে এবং বিএনপিকে ধানের শীষ প্রতীকে জয়লাভ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

আমি তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছি। ইনশাল্লাহ আমাকে কুমিল্লা-২ আসনে আমাকে এমপি হিসেবে মনোনয়ন দিলে তিতাস হোমনা উন্নয়নের ধারা অব্যাহত রাখব। গত ২২ অক্টোবর থেকে তিতাসের ৯টি ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে যাব। আমি সকলের নিকট দোয়া চাই জনগণের সেবাই যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102