তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর বাজারে ব্যবসার নামে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হোমনা উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিনের বিরুদ্ধে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।এঘটনার সাক্ষী ইব্রাহিম জানান, হেলাল ও জসিম ব্যবসা করতে চায়। হেলাল আমার ভাতিজা হয়। তখন হেলাল আমাকে বলে, চাচা আপনি যদি জসিমকে বলেন, টাকা দিতে তাহলে দিবে আমি ব্যবসা করতে পারব।তখন আমি তাকে বলি—জসিম আমাদের আত্মীয়, তাই টাকার লেনদেন ঠিকভাবে করতে হবে। ইব্রাহিম আরও জানান–
অন্যদিকে দ্বিতীয় সাক্ষী মনসুর আলী মেম্বার বলেন, হেলাল ও জসিম যখন পার্টনারশিপে ব্যবসা শুরু করে, তখন আমি, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইব্রাহিম, শাহানারা, মোহাম্মদ জামাল ভূঁইয়া, মো.জামাল হোসেনসহ স্থানীয় আরও ৮–১০ জন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলাম। প্রথম ও দ্বিতীয় সাক্ষী স্ট্যাম্পে সাক্ষী দিয়েছিল প্রায় এক বছর আগে।অভিযোগকারী ও টাকার মালিক মো. জসিম গাজী জানান, “হেলাল আমাকে মুরগির ব্যবসার প্রস্তাব দেয়। কয়েক দফায় আলোচনা শেষে আমি তাকে মোট ১৬ লক্ষ টাকা দেই।
প্রথম দিকে ২–৩ মাস ব্যবসা চললেও পরে হেলাল আর যোগাযোগ রাখে না। ফোন দিলে উল্টো হুমকি দেয়।”ব্যবসা ব্যবস্থাপক হিসেবে নাম আসে মোঃ আনোয়ার হোসেনেরও, যিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।স্থানীয়রা জানান, হেলাল ও জসিমের মধ্যে ব্যবসায়িক লেনদেনের জটিলতা এখন এলাকায় উত্তপ্ত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী জসিম গাজী।