শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

স্বাধীনতা উত্তর স্বল্প সময়ে নতুন রাজনৈতিক দল এনসিপি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছে….. এনসিপি নেতা জসিমউদদীন মোল্লা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

কুমিল্লা মোঃ রমিজ উদ্দিন :
স্বাধীনতা উত্তর এই প্রথম স্বল্প সময়ের মধ্যেই দেশের একটি রাজনৈতিক নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনপ্রিয় হয়ে উঠেছে। আমি মোঃ জসিমউদ্দিন মোল্লা এই পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে মাঠে কাজ করছি। সারাদেশের তৃণমূলের শিকড় পর্যন্ত পৌঁছে গেছে এনসিপির বার্তা। প্রতিটি গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছে গেছে নতুন বন্দোবস্তে দেশ গড়ার এনসিপির অঙ্গীকার। সারাদেশের প্রতিটি জেলায় আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হয়ে গেলো, সাংবাদিক হিসেবে আপনারা দেখেছেন, পদযাত্রাগুলো মহাসমাবেশে পরিণত হয়েছে, সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। এত অল্প সময়ের মধ্যে একটি নতুন দল এটা কম কিছু নয়!

উপরোক্ত কথাগুলো বলেছেন, কুমিল্লা জেলা এনসিপির প্রভাবশালী সদস্য, তিতাস প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক ‘সপ্তাহের শেষদিন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জসিম উদ্দিন মোল্লা। দীর্ঘ সময় পর তিতাসের মাটিতে পা রাখলে স্থানীয় সাংবাদিকগণ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার ২১ অক্টোবর তিতাস উপজেলার শাহপুর গ্রামের তার নিজ বাসভবনে সাংবাদিকগণ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে আলাপচারিতার এক পর্যায়ে রাজনীতি, এলাকার উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উঠলে এনসিপি নেতা মোল্লা সাহেব উক্ত কথাগুলো বলেন।

তিনি এক পর্যায়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, দেশ আজ এক কঠিন সময় পার করছে। বর্তমান ইন্টেরিম সরকার আজ দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। দেশী বিদেশি চক্র বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই অংশ হিসেবে সারাদেশে নাশকতা চালাচ্ছে। তাই আগামীতে বাংলাদেশকে একটি কার্যকর রাষ্ট্র হিসেবে গড়তে এনসিপিকে সমর্থন জানাতে সকলের প্রতি তিনি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102