কুমিল্লা জেলা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত গ্রাহক ও এসিআই কোম্পানির মার্কেটিং অফিসার মরহুম ফিরোজ হোসেনের মৃত্যুতে তাঁর নমিনীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সোনালী ব্যাংক ব্রাঞ্চ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুম ফিরোজ হোসেনের স্ত্রী রোজিনা আক্তারের হাতে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। এই বৃত্তির আওতায় তিনি প্রতি মাসে ১,০০০ টাকা করে আগামী ১০ বছর পর্যন্ত পাবেন। জানা যায়, এসিআই কোম্পানির মার্কেটিং অফিসার ফিরোজ হোসেন এলিয়েটগঞ্জে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সোনালী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মো.আবুল খায়ের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মো.ওবায়দুর রহমান মণ্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফজলুল হক, সাবেক ম্যানেজার, প্রাইম ব্যাংক পিএলসি একলাছুর রহমান মুন্সী, বিশিষ্ট সমাজকর্মী ও দলিল লেখক। উপস্থাপনায় ছিলেন
মো.আবুল খায়ের,ব্রাঞ্চ ম্যানেজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো.আক্তার হোসেন, ইউনিট ম্যানেজার
মো.মাইনুল হাসান, মো.জসিম, মো.আশরাফ হোসেন ভূঁইয়া প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো.ওবায়দুর রহমান মণ্ডল বলেন,সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শতভাগ ডিজিটাল ও কথা ও কাজে বিশ্বাসী একটি প্রতিষ্ঠান। আমাদের এখানে কোনো কাজ আটকে থাকে না। অন্যান্য কোম্পানির তুলনায় আমরা সময়মতো গ্রাহকদের দাবি পূরণ করে থাকি।তিনি আরও বলেন, মৃত্যু দাবির চেক কাগজপত্র জমাদানের সর্বোচ্চ ৫ দিনের মধ্যেই গ্রাহকের নমিনীর একাউন্টে টাকা পৌঁছে যায়।এটি আমাদের ব্রাঞ্চের দ্বিতীয় মৃত্যু দাবি নিষ্পত্তি।
কাগজপত্র জমাদানের সাত দিনের মধ্যে মৃত্যু দাবি পরিশোধ করা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অন্যতম অঙ্গীকার। তবে এবার মাত্র ৪ দিনেই মৃত্যু দাবি পরিশোধ করে সেই অঙ্গীকারের বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিট ম্যানেজারবৃন্দসহ শতাধিক গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।