সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সরাইলে মেধাবী শিক্ষার্থীরা পেলো এস এন তরুণ দে’র পক্ষ থেকে নতুন বই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একাদশ ও দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এন তরুণ দে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২ টায় সরাইল সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক আয়োজনে বেশ ক’জন মেধাবী শিক্ষার্থী’র হাতে নতুন বই তোলে দেন তিনি।

জানা গেছে, অর্থের অভাবে সরাইল-আশুগঞ্জের কোনো মেধাবী শিক্ষার্থী যেনো পিছিয়ে না পরে সে-ই লক্ষ্যে সাধ্যমতো তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন এস এন তরুণ দে। এরই ধারাবাহিকতায় আজকের এই বই বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। তিনি বলেন, বই মূলত বিদ্যার মুখ্য অস্ত্র। বিএনপির জাতীয় পর্যায়ের নেতা বাবু এস এন তরুণদে’র এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি তার ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।

বই বিতরণ অনুষ্ঠানে এস এন তরুণ দে বলেন, আজকের শিক্ষার্থী আগামীর বাংলাদেশ। এখান থেকেই তৈরি হবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব। ছাত্রজীবনে আমি নিজে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তা-ই আমি সাধ্যমতো শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের চলার পথটা সহজ করার চেষ্টা করে যাচ্ছি। আমি চাই শিক্ষার্থীদের সকলেই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক এবং পরবর্তী প্রজন্মের সুখে-দুঃখে আমাদের মতো’ই পাশে থাকুক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102