শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ১৯ অক্টোবর ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আভিযানিকদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ১২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।

অদ্য ১৯ অক্টোবর ২০২৫ তারিখ ভোরে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আনুমানিক সকাল ০৫৩০ ঘটিকায় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি পিকআপ চম্পকনগর এলাকায় আসলে বিজিবি সদস্যরা সন্দেহজনকভাবে পিকআপটি তল্লাশির জন্য থামায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক ও সহযোগী পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পিকআপটিতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৫,১৯২ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বলসহ পিকআপটি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামালের আনুমানিক সিজারমূল্য ১২,৬৩,২০,০০০/- (বারো কোটি তেষট্টি লক্ষ বিশ হাজার) টাকা।

জব্দকৃত মালামালসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাব্বার আহমেদ বলেন- ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বিজিবি মহাপরিচালকের এই মূলমন্ত্রকে ধারণ করে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালান রোধসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102