শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

তেজগাঁও থানাধীন পশ্চিম নাখাল পাড়া এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬ কেজি ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১০ অক্টোবর, ২০২৫

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখাল পাড়া এলাকা হতে ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে ০৯ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে ৬ কেজি ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

০৯ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে, রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখাল পাড়া এলাকায় একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য মজুদ করে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে তেজগাঁও থানাধীন পশ্চিম নাখাল পাড়া এলাকায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ০৯/১০/২০২৫ ইং তারিখ রাতে উক্ত স্থানে র‌্যাব-২ একটি অভিযান পরিচালনা করে। উক্ত স্থান হতে মাদক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার বাসা হতে ৬ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে তেজগাঁও এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

উপরোক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102