রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কুমিল্লা হোমনায় ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

বর্তমান অন্তর্বর্তী সরকার হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করছে —তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১ অক্টোবর ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব। বর্তমান অন্তর্বর্তী সরকার হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করছে। পরবর্তী সময়ে যে সরকার আসবে তাঁরাও হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি পূরণে সচেষ্ট থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবে উপদেষ্টা এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য আমাদের ইতিহাসের অংশ। বাংলাদেশের ইতিহাস হিন্দু-মুসলিম ঐক্যের মাধ্যমে লড়াইয়ের ইতিহাস। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু ঐতিহ্যের বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মাহফুজ আলম বলেন, গতবারের তুলনায় এবারের দুর্গাপূজা বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে। দুর্গাপূজাকে উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সহায়তা করার জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন শেখ হাসিনা সরকারের নৃশংস ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ওই সময় সরকারপ্রধানের নির্দেশ অনুযায়ী হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যাঁরা শহিদ হয়েছেন, উপদেষ্টা তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বৈষম্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণে সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতা কামনা করেন।

জগন্নাথ হলের শারদীয় দুর্গোৎসবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তাসনিম সিদ্দিকী-সহ দুর্গোৎসব উদ্‌যাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102