রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কুমিল্লা হোমনায় ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

শারদীয় দুর্গাপূজা পবিত্রতা বজায় রেখে উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা (৩০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি.):

শারদীয় দুর্গাপূজা পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা গতকাল বিকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় উৎসব। তাই সবাইকে এর পবিত্রতা রক্ষা করতে হবে। এখানে যেন কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ না হয়- সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ যেন জুতা পায়ে মণ্ডপে না উঠে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছু সংখ্যক দৃষ্কৃতকারী পূজা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে অনুষ্ঠিত হতে না পারে, সে চেষ্টা করেছিলো। কিন্তু তাদের সে প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে ফ্যাসিস্টের কিছু দোসরও সহযোগিতা করেছে। সনাতন ধর্মাবলম্বী সহ সকলের সহযোগিতার কারণে তারা সফল হয়নি।

ব্রিফিংয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি এরবাসুদেব ধর, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102