সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন

অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা (২৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি.):

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউন অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম (৩৭) আজ সকাল আনুমানিক দশটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি সহ চারজন ফায়ার ফাইটার আহত হন। তাঁর শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।

টঙ্গীর কেমিক্যাল কারখানার দুর্ঘটনায় আহত চারজন ফায়ারকর্মীর মধ্যে এ নিয়ে তিনজন মৃত্যুবরণ করেছেন। গত ২৩ সেপ্টেম্বর ফায়ারফাইটার শামীম আহমেদ ও ২৪ সেপ্টেম্বর ফায়ারফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102