সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে

জলঢাকা উপজেলা জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, জলঢাকা, নীলফামারী :

২৬ সেপ্টেম্বর, শুক্রবার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়ন, জুলাই সনদ ঘোষনা ও বাস্তবায়ন, নির্বাচলে সকল দলের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী সহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ বিকাল ৩’০০ ঘটিকায় কয়েক হাজার নেতা কর্মীর উপস্থিতিতে জলঢাকা সরকারি পাইলট স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচী শুরু হয়।উপজেলা জামায়াতের সেক্রেটারি মেয়াম্মার আল-হাছানের পরিচালনায় মিছিল পুর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর জনাব মেখলেছুর রহমান মাস্টার, উপজেলার সহকারি সেক্রেটারি মুজাহিদ মাসুম, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য জনাব সাদের হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি জনাব মনিরুজ্জামান জুয়েল, জেলা শুরা সদস্য ও নীলফামারী-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।

সমাবেশের প্রধান অতিথী জেলা জামায়তের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়ন এখন শুধু জামায়াতের দাবি নয়, এটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হাজার হাজার জনতার উপস্থিতি এ কথাই প্রমান করে। জুলাই সনদ ঘোষনা ও পিআর পদ্ধতির বাস্তবায়ন সহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়িত না করে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে আরেকটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠার দরজা খুলে যাবে। তিনি হুশিয়ারি উচ্চারন করেন যে, অবিলম্বে জামায়াতের পাঁচ দফা দাবি বাস্তবায়িত না হলে তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

বিক্ষোভ সমাবেশের পরে শুরু হওয়া মিছিলটি পাইলট স্কুল থেকে জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার পাইলট স্কুলে এসে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102