সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা হোমনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার হোমনায় ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজন বৃহস্পতিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। ফুটবল ফাইনাল খেলায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সমিতির সভাপতি ক্ষেমালিকা চাকমা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে দাতা সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল হক (জহর), মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, মো. নজরুল ইসলাম, কেএম আতিকুর রহমান, আমেনা বেগম ও এটিএম মফিজুল ইসলাম শরীফ, সুপার মাওলানা সাইদুল হক সহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় ১২ টি ইভেন্টে বিজয়ী ও রানাসআপ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102