শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মোহাম্মদপুর থানার আলোচিত হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ মাইনুল ইসলাম সুমন ফকির (৩১)’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-০২

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর থানার আলোচিত দারোয়ান কর্তৃক বাসার মালিক সুলতান আহম্মদকে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ মাইনুল ইসলাম সুমন ফকির (৩১)’কে অদ্য ২৪/০৯/২০২৫ ইং তারিখ গাজীপুর জেলার টঙ্গি পশ্চিম থানাধীন চেরাগ আলী এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-০২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম সুলতান আহম্মদ (৬২) অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবি। তিনি মোহাম্মদপুর থানাধীন কাদেরাবাদ হাউজিং এলাকায় নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। আসামী মোঃ মাইনুল ইসলাম সুমন ফকির ভিকটিম এর বাসার দারোয়ান হিসেবে কাজ করত। গত ২০/০৯/২৫ ইং তারিখ বিকালে ভিকটিম তার বাসায় একা অবস্থানকালে দারোয়ান মাইনুল ইসলাম সুমন ফকির তার শয়ন কক্ষে প্রবেশ করে ভিকটিমকে পিছন থেকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এবং ভিকটিমের হাত-পা বেঁধে তার বাসায় থাকা কানাডিয়ান ডলার ১৫০০, অস্ট্রেলিয়ান ডলার ১৭০০, ইন্ডিয়ান রুপি ৭০০০ সহ ১৫ ভরি স্বর্ণালংকার ও ০৬ টি ডায়মন্ড এর আংটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ড্রাইভারসহ স্থানীয় লোকজন ভিকটিম সুলতান আহম্মদকে উদ্ধার করে শমরিতা হাসপাতালে ভর্তি করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রীর ভাই বাদী হয়ে ডিএমপি মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা (মামলা নং-৯২ তারিখ ২২/০৯/২০২৫ ইং ধারা ১৮৬০ সালের পেনাল কোড ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৮১/৫০৬ দায়ের করেন। উল্লেখিত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল অদ্য ২৪/০৯/২০২৫ ইং তারিখ রাতে আসামিকে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগ আলী এলাকা হতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102