সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আজ বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।সভা শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন তিতাস উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণেরা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মঈনুদ্দিন, উপজেলা ইউ পিইটিসি ইন্সট্রাক্টর মো.ফরহাদ হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আবদুস ছালাম, এস এম আরিফুল হক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল হক সরকার, উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, শাহবৃদ্ধি আবদুল কাদের ভূইয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বদিউল আলম ভূইয়া, পূর্ব জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হাসান, ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনেওয়াজ মুক্তার, দড়িকান্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হুমায়ুন কবির, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল পারভেজ, কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জমির আলী, বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হজরত আলী, মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা তফাজ্জল হোসেন, লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুল হালিম, দক্ষিণ আকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসামৎ শাহে নারা আক্তার, কালাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসামৎ নুরুন নাহার আক্তার, নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী শীলসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102