সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা হোমনা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা হোমনা সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কলেজের হলরুমে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন মো. শাহজাহান ভূইয়া।

শিক্ষক পরিষদ সম্পাদক মো. ফেরদৌস মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. নাজমুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাইম ইসলাম, সেক্রেটারী আবু হায়দার রনি, সিনিয়র সহসভাপতি সোহেল রানা অন্তর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কলেজ শিক্ষক মো. মুহসিন মিয়া ও মো. কামাল হোসেন।
পরে ওরিয়েন্টেশন ক্লাশে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102