রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার (Michael Shotter) এর সৌজন্য সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২৫

আজ স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী(অব.) এর সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার (Michael Shotter) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দ্বি-পাক্ষিক সম্পর্ক, অভিবাসন, মানব পাচার, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সীমান্ত সুরক্ষাসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

শুরুতে উপদেষ্টা আবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালককে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের উন্নয়নের অংশীদার ও পরীক্ষিত বন্ধু। আমাদের শ্রমশক্তির একটি বিশাল অংশ ইইউভুক্ত দেশে কাজ করছে। আমরা সবসময় বৈধভাবে দক্ষ ও স্বল্পদক্ষ শ্রমিক পাঠাতে চেষ্টা করছি। বাংলদেশ থেকে দক্ষ, স্বল্প দক্ষ ও অদক্ষ শ্রমিক নেয়ার জন্য তিনি পরিচালককে অনুরোধ জানান। পরিচালক মিশেল শটার ইইউ ভুক্ত দেশে সাম্প্রতিক অভিবাসন বিরোধী আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ক্রমাগত বাড়ছে বলে জানান। তিনি উল্লেখযোগ্য সংখায় বাংলাদেশি নাগরিকদের তার ইউনিয়নভুক্ত দেশে অবৈধ অভিবাসন বিষয়ো উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে কাজ করার জন্য বাংলাদেশকে আহবান জানান। দেশের পট পরিবর্তন পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ সংস্কারের বিষয়ে পরামর্শ দেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ মানব পাচার রোধে জিরো টলারেন্স নীতিতে আছে বলে জানিয়ে বলেন, অবৈধ অভিবাসন, মানব পাচার এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে বাংলাদেশ কাজ করছে। ইতোমধ্যে মানব পাচার সিন্ডিকেটের কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। মানব পাচার সংক্রান্ত আইনের প্রয়োজনীয় সংশোধন করা হচ্ছে। পুলিশ সংস্কারের কাজও চলমান রয়েছে। বাংলাদেশ সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউর সহযোগিতা আশা করছে বলেও উপদেষ্টা বৈঠকে অবহিত করেন। ইইউ অভিবাসন বিষয়ক পরিচালকও এ বিষয়ে একসাথে কাজ করার আশ্বাস দেন।

এ সময় বাংলদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিশেল মিলার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102