রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

এলইডি স্ক্রিনে ডাকসুর ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবি, স্টাফ রিপোর্টারঃ শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এরইমধ্যে চলছে ভোট গণনা। তবে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বাইরে স্থাপিত বড় এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখছেন ভোটাররা। প্রথমবারের মতো এমন আয়োজন করায় উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীন বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। অভিযোগ-পাল্টা অভিযোগ এলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ডাকসুর ৩৮তম নির্বাচন।

এদিকে, এলইডি স্ক্রিনে ভোট গণনা দেখতে কার্জন হলের সামনে ভিড় করেছেন উৎসুক জনতাও। প্রতিটি ভোটের হিসাব তারা সরাসরি দেখছেন। এমন স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট গণনা হওয়ায় ভোটারদের মাঝেও বেড়েছে আগ্রহ।

জানা গেছে, দুপুর আড়াইটা পর্যন্ত উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৮০ শতাংশ। একই সময়ে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ৮২ শতাংশ ভোট পড়ে। কবি জসিম উদদীন হলের ১ হাজার ৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ২১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৩৫০ জন ও মাস্টারদা সূর্যসেন হলের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিমউদ্দীন হলে।

এবারের ডাকসু নির্বাচনে ভোটার রয়েছেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন ও ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসুতে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিভিন্ন পদে লড়ছেন ৬২ জন ছাত্রী। ভোট গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102