ব্রাহ্মণবাড়িয়া ২নির্বাচনী এলাকায়
সাংবাদিক জনতার মুখোমুখি আহসান উদ্দিন খান শিপন
মোঃ ফারুক আহাম্মেদ স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় সাংবাদিক ও জনতার মুখোমুখি আলোচনা সভা করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন।
এসময় নির্বাচনী আসনের উন্নয়ন ঘিরে তাঁর নানা পরিকল্পনার কথা তিনি তোলে ধরেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে হাফেজ মোহাম্মদ জামাল পবিত্র কুরআন তেলওয়াত করেন।
আলোচনা সভায় বক্তব্যে আহসান উদ্দিন খান শিপন বলেন, আমার নির্বাচনী এলাকা সরাইল-আশুগঞ্জের ইতিহাস দীর্ঘদিনের। সর্বদিকে স্বয়ংসম্পূর্ণ হলেও সব সময় দু’টি উপজেলায় নানাভাবে অবহেলিত। দল যদি আমাকে মূল্যায়ন করে। জনগণ যদি আমার পাশে থাকে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনকে আমি উন্নয়নের মধ্য দিয়ে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা,সহ বিভিন্ন বিষয়ে তার পরিকল্পনা
ও কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন, জনপ্রতিনিধিদের জবাবদিহিতার মধ্যে রাখলে, অবশ্যই এলাকার উন্নয়ন সম্ভব। অবহেলিত সরাইল-আশুগঞ্জের মানুষের আশা আকাঙ্খা ও প্রত্যাশার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করে তা জানাচ্ছি। আশা করি জনগণ আমার সঙ্গে থাকলে আমার দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় আসলে সরাইল ও আশুগঞ্জ’কে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করা যাবে।