রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্বচ্ছ, পক্ষপাতিত্ব-স্বজনপ্রীতি মুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সবাই আমাদের ও দেশের সম্পদ হবে–উপদেষ্টা আসিফ মাহমুদ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পিডিবিএফ এর নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির অভিযোগের কথা শুনিনি; স্বচ্ছ, পক্ষপাতিত্ব-স্বজনপ্রীতি মুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সবাই আমাদের ও দেশের সম্পদ হবে।

আজ (শনিবার) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে “পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন(পিডিবিএফ) এর নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

নব্য যোগদানকৃত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, উৎকোচ কিংবা ঘুষ ছাড়া আপনারা নিয়োগ পেয়েছেন, কর্মক্ষেত্রে তাঁর প্রতিফলন ঘটাবেন, জনগণ ও সেবাপ্রার্থীদের সুন্দর অভিজ্ঞতা দিবেন এই প্রত্যাশা করি। জাতীয় চ্যালেঞ্জের মধ্যে অন্যতম দারিদ্র্য বিমোচন; মাঠ পর্যায়ে দারিদ্র বিমোচনে এবং উদ্যোক্তা তৈরিতে নব্য যোগদানকৃত কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের সততার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ পিডিবিএফ এর এই নিয়োগ। দীর্ঘদিন পরে পিডিবিএফে নিয়োগ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের বেকারত্ব দূরীকরণে বদ্ধ পরিকর, প্রায় সকল মন্ত্রণালয়ে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, বিগত মার্চ ২০২৫ তারিখে ৩টি পদে ১,৬৬৫ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পিডিবিএফ। যার মধ্যে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পদে-১৫৫ জন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ৩৩৫ জন এবং মাঠ কর্মকর্তা পদে ১,১৭৫ জন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব(রুটিন দায়িত্ব) মো: ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী এবং স্বাগত বক্তব্য রাখেন পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মাহমুদ হাসান।

পরে উপদেষ্টা পাইকপাড়া সরকারি ডি-টাইপ কলোনিতে অবস্থিত মডেল একাডেমি, মিরপুরে “বীর শহীদ আহনাফ গ্রন্থাগার” উদ্বোধন করেন। গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, শহীদ আহনাফ আপনাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যা অত্যন্ত গর্বের, আপনারা নিজেদের যোগ্য করে গড়ে তুলবেন। নতুন বাংলাদেশ গড়ার পথে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে, বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের দিকে যাবে না এই হোক আমাদের অঙ্গীকার।

উল্লেখ্য, বীর শহীদ আহনাফ আহমেদ বিএএফ শাহীন কলেজ,ঢাকার একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি ২০২৪ সালের ৪ঠা আগস্ট মিরপুর-১০ এ শহীদ হন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102