বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেফতার খাল কাটা হলে সাড়া, দূর হবে বন্যা -খরা-আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় সংলাপে জরুরি ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ বৈষম্যবিরোধী আইন প্রণয়নের আহ্বান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা ও লাইব্রেরি উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিক পরিচয়ে প্রতারণা, ট্রাফিক পুলিশের হাতে আটক যুবক ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী নিউরোসায়েন্স হাসপাতালে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের আর্থিক অনুদান প্রদান –সমাজকল্যাণ মন্ত্রী

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২৫

আজ ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে সারাদেশে সমন্বিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত ০৪টি মোবাইল কোর্ট অভিযানে ০৯টি মামলার মাধ্যমে মোট ২ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি চকবাজার এলাকায় একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় বিভিন্ন বাজার, সুপারশপ ও দোকান মালিক এবং সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

অপরদিকে, বান্দরবান জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ০১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০১টি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ০২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এসময় কয়েকটি যানবাহনের চালককে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া, ঢাকা মহানগরের নিকুঞ্জ এলাকায় যানবাহন কর্তৃক মানমাত্রার অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ০১টি মোবাইল কোর্ট ০৫টি মামলার মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়।

পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102