রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

কুমিল্লা তিতাসে ভূয়া ডাক্তার হুমায়ুন কবিরকে ১ লক্ষ টাকা জরিমানা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামের সরকার ফার্মেসীর মালিক হুমায়ুন কবির নামে এক ভূয়া ডাক্তারকে ভাম্যমান আদালতের মাধ্যমে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৩১ আগস্ট রবিবার বিকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা।
জানা যায়, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বৈধ ডিগ্রি বা রেজিস্ট্রেশন ছাড়াই নিজেকে “ডাক্তার” পরিচয়ে পরিচিত করিয়ে মানুষের ভুয়া চিকিৎসা করে আসছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন রোগীকে স্যালাইন পুশ, ইঞ্জেকশন, হাই এন্টিবায়োটিক দিতেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানান উপজেলা প্রশাসন। স্থানীয়রা জানান, এমন প্রতারকের কারণে সাধারণ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। প্রশাসনের পদক্ষেপকে তারা প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা বলেন, “ভবিষ্যতেও এমন ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যারা চিকিৎসা-সেবার নামে প্রতারণা করছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102